মনেকরি, কোন প্রতিষ্ঠানের মাসিক বেতনের জন্য একটি শীট তৈরী করতে হবে। তবে বেতন নির্ভর করবে পদবীর উপর অর্থ্যাৎ যে ব্যক্তি যত বড় পজিশনে কর্মরত তার বেতন তত বেশি। এর জন্য প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কিছু শর্ত দেয়া থাকবে।
প্রয়োজনীয় শর্তসমূহ:
* যদি designation ="Manager" হয়, তবে বেতন হবে 40000, এবং বাসা ভাড়া হবে বেতনের 15%
* যদি designation ="Sr.officer" হয়, তবে বেতন হবে 30000, এবং বাসা ভাড়া হবে বেতনের 12%
* যদি designation ="officer" হয়, তবে বেতন হবে 22000, এবং বাসা ভাড়া হবে বেতনের 10%
* যদি designation ="clerk" হয়, তবে বেতন হবে 15000, এবং বাসা ভাড়া হবে বেতনের 8%
* যদি designation ="Sr.officer" হয়, তবে বেতন হবে 30000, এবং বাসা ভাড়া হবে বেতনের 12%
* যদি designation ="officer" হয়, তবে বেতন হবে 22000, এবং বাসা ভাড়া হবে বেতনের 10%
* যদি designation ="clerk" হয়, তবে বেতন হবে 15000, এবং বাসা ভাড়া হবে বেতনের 8%
ধাপ-১: নিচের workbook এর ন্যায় হুবহু একটি workbook তৈরী করুন।
| Salary Sheet Base on Designation |
ধাপ-২: Salary বের করতে হবে। Salary বের করতে হবে প্রদত্ত শর্তসমূহের ভিত্তিতে এবং IF logical Formula ব্যবহার করে। তাই D2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের ফর্মূলা লিখতে হবে:
=IF(C2="Manager",40000,IF(C2="Sr.Officer",30000,IF(C2="Officer",22000,IF(C2="Clerk",15000))))
ধাপ-৩: Home Rent বের করতে হবে। Home Rent বের করতে হবে প্রদত্ত শর্তসমূহের ভিত্তিতে এবং IF logical Formula ব্যবহার করে। তাই E2 সেলে কার্সার পয়েন্টার রেখে নিচের ফর্মূলা লিখতে হবে:
=IF(C2="Manager",D2*15%,IF(C2="Sr.Officer",D2*12%,IF(C2="Officer",D2*10%,
IF(C2="Clerk",D2*8%))))
ধাপ-৪: Total বের করতে হবে। Total হলো Salary ও Home Rent এর সমষ্টি। তাই F2 সেলে কার্সার পয়েন্টার রেখে লিখতে হবে =D2+E2 এবং Enter press করতে হবে।
ফলাফল:
| Salary Sheet Based on Designation |
উপরোক্ত বেতন শীটের এক্সল ফাইল ডাউনলোড করুন:

0 Comments